আজ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ ও যুবদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০ মার্চ) সকাল ১০টায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এ বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ‘এরফরটি’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবণী সরকার। বিশেষ অতিথি ছিলেন টিটিসির অধ্যক্ষ অপু হালদার এবং তালা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। প্রকল্পের কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর, ফিংড়ি, ধানদিয়া, নগরঘাটা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা পৌরসভার কৃষি কর্মকর্তা, টিটিসির জব প্লেসমেন্ট অফিসার, সাংবাদিক এবং স্থানীয় যুব সদস্যরা।

সংলাপে বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের চাহিদা তুলে ধরেন। বক্তব্য দেন মারুফুজ্জামান সম্রাট, আরাফাত হোসেন, মোহাইমিন, রিপন হোসেন ও সাকিব হোসেন। জলাবদ্ধ এলাকায় বিকল্প ফসল চাষে সহায়তা, লবণ সহনশীল ফসলের চাষাবাদ বৃদ্ধি, আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রশিক্ষণ, জৈব সার ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ, যুব কৃষকদের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা সংলাপের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি বাস্তবায়নে বিদ্যমান বাধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা, যুব কৃষকদের সাথে কৃষি বিভাগের সংযোগ স্থাপন এবং প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কৃষি বিভাগের সেবা সম্পর্কে যুবকদের অবহিত করা, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কৃষিকে আরও টেকসই করার কৌশল নিয়েও আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তারা জানান, ফিংড়ি ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে কৃষি বাস্তুবিদ্যা বিষয়ে ৫টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ভবিষ্যতে বীজ তহবিল সরবরাহ করা হবে। যুবদের দাবির প্রতি সম্মতি জানিয়ে কৃষি বিভাগ ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে। এছাড়া মাসিক যুব গ্রুপ মিটিংয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়। সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য এবং ইয়ুথ ফেলো স্বপ্না পারভীন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬