আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় তেল মজুদ, অভিযানে আটক এক ব্যক্তি

সাতক্ষীরা সদর উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে পরিচালিত যৌথ অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন। সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলার বিভিন্ন ফুয়েল স্টেশনে তেল বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়। এ সময় অবৈধ মজুদ, পাচার ও অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের এক পর্যায়ে শহরের নিকটবর্তী পলাশপোল এলাকায় একটি বসতবাড়িতে লুকিয়ে রাখা জ্বালানি তেলের অবৈধ মজুদের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় আনোয়ার হোসেন খোকন (গ্রাম: পলাশপোল, সাতক্ষীরা সদর) কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে কারাভোগ করতে হবে বলে জানা গেছে। বিজিবি জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, স্থানীয় জনগণ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় তেল মজুদ, অভিযানে আটক এক ব্যক্তি

আপডেট সময়: ০৮:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬