আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় গণহত্যা দিবসে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিনটি স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকারসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরায় গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মকর্তা মোস্তাক আহমেদ। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে চালানো নৃশংস গণহত্যার ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, ওই রাতে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। বক্তারা আরও উল্লেখ করেন, সাতক্ষীরাতেও সেই সময় নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয়। প্রাণভয়ে সীমান্তের দিকে পালিয়ে যাওয়া সাধারণ মানুষ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিলে সেখানে চার শতাধিক নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়, যা ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। তাঁরা বলেন, জাতির এই শোকাবহ দিনটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় গণহত্যা দিবসে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময়: ০৮:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬