আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলা

সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) শহরের সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় ও আনন্দঘন বিভিন্ন পর্বে অংশ নেন রোভার স্কাউটরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সভাপতি নাজমুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান পলাশ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ইদুজ্জামান ঈদ্রিস, সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিশনার রেজাউল করিম, স্বপ্ন সিঁড়ির সাবেক সভাপতি আলতাপ হোসেন, জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বাসুদেব বসু বলেন, তরুণদের স্বপ্ন ও উদ্যোগই একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন সিঁড়ি যে ধারাবাহিকভাবে রোভারদের একত্রিত করছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মো. জামাল উদ্দিন, মাতঙ্গিনী মণ্ডল, শাহাজান আলী, অহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, বিশ্বজিৎ ঘোষ, সাইদুর রহমান সাইদ, অতনু বোস, আবু সাইদ, প্রীতম দাশসহ অনেকে। দিনব্যাপী এ মিলনমেলা প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের মধ্যে একাত্মতা, বন্ধুত্ব ও স্কাউটিং চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে এটি অংশগ্রহণকারীদের মাঝে আনন্দঘন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলা

আপডেট সময়: ১০:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬