আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বিশ্ব পানি দিবস উপলক্ষে সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশ আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে উপকূলীয় প্রেসক্লাবের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনেস্কো ঘোষিত এ বছরের প্রতিপাদ্য ছিল “পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে”। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ প্লান বাংলাদেশের সভাপতি আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি সদস্য এম এম রবিউল ইসলাম, সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বাবু, গবেষক ও সাংবাদিক পিযুষ বাউলীয়া, ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক আমান উল্লাহ, সাংবাদিক ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, পানি ছাড়া কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়।

কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩.৯ কোটি মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে। এর ফলে কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁরা আরও বলেন, লবণাক্ততার কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে, ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এ সংকট মোকাবিলায় টেকসই পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়, যা স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত

আপডেট সময়: ১০:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬