আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকেই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

পরে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ। এ সময় শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ সব উপজেলায় অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা

আপডেট সময়: ০৭:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬