আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর ও অধীনস্থ বৈকারী, তলুইগাছা, মাদরা ও চান্দুরিয়া বিওপির আভিযানিক দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬৩২ পিস সিটি গোল্ডের বালা, ১৯ বোতল উইনসিরাক্স সিরাপ, আরসি কফ সিরাপসহ ঔষধ, শাড়ি ও বাজি “কিংস কোবরা” আটক করেছে। বৃহস্পতিবার ( ১২ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ঝিকড়া কোল্ড ষ্টোরেজ মোড় এলাকা থেকে ২৬,৩২,০০০/- টাকা মূল্যের ভারতীয় সিটি গোল্ডের বালা জব্দ করে। বৈকারী বিওপির দল সাতক্ষীরা সদর থানাধীন নতুন পাড়া এলাকা থেকে ৭২,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও সিরাপ আটক করে। মাদরা বিওপির দল কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি এলাকা থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। তলুইগাছা বিওপির দুটি বিশেষ দল সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি ও পাকা রাস্তা এলাকা থেকে ১,৬০,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বাজি “কিংস কোবরা” আটক করে। চান্দুরিয়া বিওপির দল কলারোয়া থানাধীন আম বাগান এলাকা থেকে ৫,৬০০/- টাকা মূল্যের আরসি কফ সিরাপ জব্দ করে। মোট আটক মালামালের মূল্য = ৩০,১০,১০০/- টাকা। বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এই মালামাল পাচার করছিল। এই ধরনের চোরাচালান দেশীয় শিল্প ও রাজস্ব ক্ষতিগ্রস্ত করে। স্থানীয়রা বিজিবির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময়: ০৯:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬