আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় তরুণ স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সাতক্ষীরায় তরুণ স্বেচ্ছাসেবকদের জন্য “দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও পরবর্তী করণীয়” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) কাটিয়া টাউন বাজারে হিউম্যান রাইটস এন্ড ইনভাইরনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) সংস্থার কার্যালয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণটি হেড সংস্থার বাস্তবায়নে এবং ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে অনুষ্ঠিত হয়। সহযোগিতা প্রদান করে সম্প্রীতি এইড ফাউন্ডেশন। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন শরীফুল¬াহ কায়সার সুমন। প্রশিক্ষক হিসেবে ছিলেন রেহানা পারভিন বিথী ও সোনিয়া পারভিন। তারা অংশগ্রহণকারীদের দুর্যোগের পূর্ব প্রস্তুতি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, ক্ষয়ক্ষতি কমানো এবং পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন বলেন, “দুর্যোগপ্রবণ এলাকায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পেলে দ্রুত ও কার্যকর সহায়তা দেওয়া সম্ভব হবে।”
প্রধান প্রশিক্ষক শরীফুল¬াহ কায়সার সুমন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করা জরুরি। দক্ষ স্বেচ্ছাসেবক থাকলে দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে।”
প্রশিক্ষক রেহানা পারভিন বিথী বলেন, “দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি অপরিহার্য। প্রশিক্ষণ স্বেচ্ছাসেবকদের আত্মবিশ্বাস জোগায়।”
প্রোগ্রাম অফিসার মোঃ তরিকুল ইসলাম অন্তর বলেন, “প্রশিক্ষণের লক্ষ্য তরুণদের দক্ষ করা, যাতে তারা সচেতনতা সৃষ্টি, উদ্ধার ও পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণরা হাতে-কলমে বিভিন্ন কার্যক্রম শিখেছেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ চালিয়ে স্থানীয় পর্যায়ে শক্তিশালী স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

সাতক্ষীরায় তরুণ স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

আপডেট সময়: ০৯:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬