আজ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালীগঞ্জে ২৫ মার্চ ও ২৬ মার্চের প্রস্তুতি সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। সভায় আগামী ২৫ মার্চ এবং ২৬ মার্চের বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। সভায় বক্তারা বলেন, দিবসগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস সমাদৃত হবে। ২৫ মার্চ ডাকবাংলা মোড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল ৭টায় উপজেলা সোহরাওয়ার্দী পার্কে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মার্চপাস, স্কাউট ও গার্লস গাইডদের কুশকাওয়াজ বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিতরা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে একযোগে কাজ করার আহ্বান জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে ২৫ মার্চ ও ২৬ মার্চের প্রস্তুতি সভা

আপডেট সময়: ০৯:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬