আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের ইফতার মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও সাংবাদিকসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন। জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহা. রবিউল বশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ, জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গজনফর এবং আহলে হাদিস আন্দোলনের জেলা সভাপতি অধ্যক্ষ আলতাফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। বক্তারা বলেন, ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাতক্ষীরাকে একটি নিরাপদ ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। বক্তারা বলেন, রমজানের শিক্ষা সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হওয়া প্রয়োজন। সমাজের অন্যায় দূর করতে নৈতিক ও তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা আব্দুল বারী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের ইফতার মাহফিল

আপডেট সময়: ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬