আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বদরের শিক্ষাকে ধারণ করে নৈতিকতা, আদর্শ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: এমপি ইজ্জত উল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে পবিত্র ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়া এলাকায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোঃ নুরুন্নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, খুলনা অঞ্চলের পরিচালক এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। এছাড়া বদর শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা রুহুল আমিন। সেমিনারটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন হাফেজ তালহা মাহবুব। পরে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বদরের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ঈমান, ত্যাগ ও আল্লাহর উপর অটুট বিশ্বাসের মাধ্যমে মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, বদরের শিক্ষাকে ধারণ করে নৈতিকতা, আদর্শ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেমিনারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

বদরের শিক্ষাকে ধারণ করে নৈতিকতা, আদর্শ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: এমপি ইজ্জত উল্লাহ

আপডেট সময়: ১১:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬