আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিউবওয়েল উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একটি নতুন টিউবওয়েলের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) জোহরের নামাজের পর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ও পরিষদের কর্ণধর শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য আব্দুস সালাম। সংগঠনের সেক্রেটারি মনিরুল ইসলাম ফারুকীর উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মোখলেসুর রহমান, শামীম সানা, মাওলানা মহিবুল্লাহ, আতাউর রহমান রিংকুসহ মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা। বক্তারা বলেন, এলাকাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এই টিউবওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাজের বিত্তবানদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কয়েক মাস আগে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিউবওয়েল উদ্বোধন

আপডেট সময়: ০৯:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬