আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ ব্রিজের মুখে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মরিচ্চাপ ব্রিজের মুখে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন যাত্রী ছিটকে পড়ে আহত হন। পথচারী ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন— জামালনগর গ্রামের আরশাফ, সোহেল রানা ও আসলাম। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, মরিচ্চাপ ব্রিজের দক্ষিণ পাশে চার রাস্তার সংযোগস্থল থাকায় একদিকের যানবাহন অন্য দিকের যানবাহন দেখতে পায় না। সেখানে কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, সড়ক প্রশস্তকরণ ও ট্রাফিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

আশাশুনিতে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

আপডেট সময়: ০৯:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬