আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার বোতল কোরেক্স ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাত পৌনে ২টার দিকে কুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, অভিযানে ৯৯৫ বোতল কোরেক্স ও মেয়াদ উত্তীর্ন ১১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন কুলিয়া গ্রামের হাসানুর কারিকর, হাড়দ্দহ গ্রামের মনিরুল ইসলাম ও জিয়া উদ্দীন গাজীর ছেলে মুসা করিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। খুলনা র‌্যাব-৬ সিপিসি-১ এর এসআই সানাউল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪, তারিখ ১/৩/২৬। দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে সকল আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালায় এবং আটককৃতদেরকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার বোতল কোরেক্স ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময়: ০৯:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬