সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কওমী শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর পশ্চিম পাড়ায় মারকাযুল ইলমী ওয়াদ-দাওয়াহ কলারোয়া কওমী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক ড. খাঁন মীজানুল ইসলাম সেলিম। তিনি বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম এবং আধুনিক জ্ঞানচর্চায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সমাজের সকল স্তরের সহযোগিতা অপরিহার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ ও মাদ্রাসার সফলতা কামনা করা হয়।
নিজস্ব প্রতিনিধি 























