আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নলতায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের ইফতার মাহফিল, এমপি মুহাদ্দিস রবিউল বাশারের বক্তব্য

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের হল রুমে বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবসমাজ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নলতা ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।” এছাড়া পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও তিনি বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আকবার হোসেন, সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা ও নলতা ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনার পর দেশ, জাতি ও যুবসমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

নলতায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের ইফতার মাহফিল, এমপি মুহাদ্দিস রবিউল বাশারের বক্তব্য

আপডেট সময়: ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬