আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান মাওলানা আবুল কালাম আজাদের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, পবিত্র মাহে রমযান কেবল ইবাদত ও রোযা পালনেই সীমাবদ্ধ নয়; এটি আত্মগঠন, তাকওয়া অর্জন এবং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কার্যকর সময়। তিনি বলেন, “রমযানের পুরোপুরি হক আদায়ে সবাইকে সকল প্রকার প্রস্তুতি নিতে হবে। বেশি বেশি ইবাদত ও বন্দেগির মাধ্যমে ঈমানকে মজবুত করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে নেকির পাল্লা ভারী করার উত্তম সময় হচ্ছে রমযান। অসৎ উপায়ে মজুদদারী করা হারাম, এবং রোযাদারদের যাতে জুলুমের শিকার হতে না হয়, অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করতে হবে।”

মাওলানা আবুল কালাম আজাদ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব কয়রা (ডুসাক)-এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। তিনি আরও বলেন, “রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, নৈতিকতা ও তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি ও সমাজকে আলোকিত করে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ গঠনে কাজ করতে হবে। গরিব-মিসকিনকে বেশি বেশি দান খয়রাত করতে হবে, এবং ইফতার করালে রোযাদারের সওয়াবও লাভ হবে।”

ডুসাকের সভাপতি আজিজুর রহমান (বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজীদ হুসেন বাদশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। প্রধান আলোচক ছিলেন ডুসাকের উপদেষ্টা মো. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আরবি বিভাগের প্রভাষক ড. মো. মিজানুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের জাহিদুল ইসলাম সানা, ঢাকাস্থ কয়রা সমিতির সাধারণ সম্পাদক মুহতারাম বিল্লাহ, ডুসাকের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, হাসানুল বান্না ও ফুয়াদ হোসেন।

প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপকূলীয় জনপদের উন্নয়নে শিক্ষিত তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ লালনের গুরুত্বের ওপর জোর দেন।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কয়রাবাসীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও উপকূলীয় এলাকার উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান মাওলানা আবুল কালাম আজাদের

আপডেট সময়: ০৮:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬