আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দায়িত্ব পালনকালে আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি আব্দুল খালেক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ সংসদীয় আসন এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “আপনাদের পবিত্র ভোটে আমি নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি- আমি সবার খাদেম হিসেবে দায়িত্ব পালন করবো। দায়িত্ব পালনকালে আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন।” বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে সভায় এমপি আব্দুল খালেক বলেন, দেবহাটা একটি শান্তিপূর্ণ এলাকা এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। উপজেলার যেকোনো সমস্যা সরাসরি জানালে তিনি সমাধানে কাজ করবেন। তিনি বলেন, “আমি কোনো লোভ-লালসা বা দুনিয়ার মোহে কাজ করি না।

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবো।”সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ অনেকে। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ভর্তি রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ৩৮ জন রোগীর মাঝে নগদ সহায়তা ও খাবার বিতরণ করেন।

পরে পারুলিয়া আনসার প্লাজায় সিয়াম ও যাকাত শীর্ষক সেমিনার এবং ইফতার মাহফিলে যোগ দেন তিনি। অপরদিকে, দেবহাটার বড়শান্তায় মরহুম জিয়াদ আলী গাজীর রুহের মাগফিরাত উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকাল ৫টায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

দায়িত্ব পালনকালে আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি আব্দুল খালেক

আপডেট সময়: ১০:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬