প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন–কে দেশ টিভি–র নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি দেওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব।
এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অধ্যাপক আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদারসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের এই পদোন্নতি তার পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের সাংবাদিকতার স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উল্লেখ্য, শরীফুল্লাহ কায়সার সুমন এর আগে দেশ টিভির সিনিয়র জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি bdnews24.com এবং দৈনিক দেশ রূপান্তর–এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।
রিপোর্টার 













