আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গ্রীণ কোয়া‌লিশ‌নের সমন্বয় সভায় সাতক্ষীরা‌কে জলবায়ু সহনশীল করার অঙ্গীকার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জেলা সাতক্ষীরার জলবায়ু সংকট মোকাবিলা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গ্রীণ কোয়ালিশনের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের ‘ম্যানগ্রোভ’ সভাঘরে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্পন্ন হয়। সাতক্ষীরা জেলা গ্রীণ কোয়ালিশনের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে এবং বারসিক-এর ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী’র সঞ্চালনায় সভায় জেলার শীর্ষস্থানীয় পরিবেশকর্মী, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন গ্রীণ কোয়ালিশনের উপদেষ্টা মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক পবিত্র মোহন দাস, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন, জোৎস্না দত্ত, এস. এম. বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুস সামাদ, সদস্য মো. হোসেন আলী, মাবিয়া জান্নাত এবং বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, লবণাক্ততার ক্রমবর্ধমান বিস্তার, অতিরিক্ত শব্দদূষণ, প্রাণসায়র খালে যত্রতত্র বর্জ্য নিক্ষেপ, সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষয়, নদীভাঙন ও সুপেয় পানির সংকট এসব মিলিয়ে সাতক্ষীরা আজ বহুমাত্রিক জলবায়ু ঝুঁকির মুখে। বিশেষ করে কৃষি ও মৎস্যনির্ভর জনগোষ্ঠী এবং নিম্নআয়ের মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা জোর দিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করার বিকল্প নেই। উপকূলীয় বনাঞ্চল সুন্দরবন দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে আসছে উল্লেখ করে বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা এখন সময়ের দাবি। পাশাপাশি নদী পুনরুদ্ধার, খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

গ্রীণ কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন মাসে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তরুণদের সম্পৃক্তকরণ, স্কুলভিত্তিক আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার। একই সঙ্গে নারী ও যুব নেতৃত্বের বিকাশ এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে নীতিনির্ধারক পর্যায়ে সংলাপ আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় জনগণের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ। সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সাতক্ষীরাকে একটি জলবায়ু সহনশীল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব এমন প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি গ্রীণ কোয়ালিশন সাতক্ষীরার উপদেষ্টা ও দৈনিক প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী এবং অধ্যাপক মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনা করা হয়। এ সভায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

গ্রীণ কোয়া‌লিশ‌নের সমন্বয় সভায় সাতক্ষীরা‌কে জলবায়ু সহনশীল করার অঙ্গীকার

আপডেট সময়: ১০:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬