আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিজিবি’র অভিযানে ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, গাজীপুর বিওপির আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৪/১৪ এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ছুরিঘাটা এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে। এদিকে কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪ আরবি থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে কলারোয়া থানার কেড়াগাছি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। মাদরা বিওপির আভিযানিক দল একই সীমান্ত পিলারের ১২ আরবি থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে চান্দা মাঠ এলাকা থেকে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় নেহা মেহেদী জব্দ করে। অপরদিকে হিজলদী বিওপির দল সীমান্ত পিলার ১৪/২ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে। জব্দকৃত মালামালের মোট মূল্য ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা। বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবি আরও জানায়, ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

বিজিবি’র অভিযানে ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময়: ০৯:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬