আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

একটি নিরাপদ, শান্তিপ্রিয় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে চাই: এমপি ইজ্জত উল্লাহ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর, হরিহর নগর ও বালিয়া এবং জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী ও জেঠুয়া বাজার পরিদর্শন করেন।

এ সময় তিনি দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করায় তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এ বিজয়। আমি চাই একটি নিরাপদ, শান্তিপ্রিয় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে সবার সহযোগিতা।” সফরকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শোনেন এবং ধারাবাহিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারপর তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের কর্তৃপক্ষ, ডাক্তার ও সকল স্টাফের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কর্তৃপক্ষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন।

এমপি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন ও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বিকালে তিনি তালা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে জে এন এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ, সহ সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, যুব জামাত সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সভাপতি জামালুন বান্না, তালা কলেজ ছাত্র শিবির সভাপতি মুরাদুল হক, তালা ইউনিয়ন সভাপতি মুজিবর রহমান, খলিলনগর ইউনিয়ন সভাপতি মাঃ আকবর হোসেন, সাবেক ব্যাঙ্ক কর্মকর্তা গাজী হারুনার রশিদ, মাওঃ আঃ রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

একটি নিরাপদ, শান্তিপ্রিয় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে চাই: এমপি ইজ্জত উল্লাহ

আপডেট সময়: ০৯:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬