আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর-দেবহাটা (২) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, “আমি কোন চাওয়া-পাওয়ার জন্য এখানে আসিনি। যা কিছু আছে তা গরীব ও দুস্থদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি দলকানা নই। সাতক্ষীরার প্রতিটি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব।”

তিনি মাদক নির্মূলে সকলের একান্তিক প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়তে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে একটি উন্নত ও সুন্দর জেলায় রূপান্তর করা সম্ভব।”

২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি আব্দুল খালেক এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত এবং সঞ্চালনা করেন এসিল্যান্ড মোঃ বদরুদ্দোজা।

উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, কৃষি অফিসার মনির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, সাংবাদিক আবু সাইদ বিশ্বাসসহ জেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।

সভায় ওসি শফিকুল ইসলাম বলেন, “সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। চুরির মূলেই রয়েছে মাদক। মাদক বন্ধ হলে চুরি বন্ধ হবে। তাই মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়তে এমপির সহযোগিতা কামনা করছি।”
সদর কৃষি অফিসার মনির হোসেন জানান, “সদরের জলাবদ্ধতা নিরসন করতে পারলে অনাবাদি ৫০০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা যাবে।”

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য, ট্রাফিক ও যানজট নিরসন, ভোমরা বন্দরের উন্নয়ন, ঘুষ-চাঁদাবাজি বন্ধ, টিসিবি পণ্যের নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখল মুক্ত করা সহ অন্যান্য সমস্যার সমাধানে এমপির সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভা শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূভাবে অনুষ্ঠিত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

আপডেট সময়: ০৯:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬