আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে পানি সংকট নিরসনে এমপি ও জনপ্রতিনিধিদের সঙ্গে অধিপরামর্শ সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় পানি সংকট নিরসনে সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ‘প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় ওয়াটারএইড বাংলাদেশ-এর অর্থায়নে এবং রূপান্তরের সহযোগিতায় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে পানি সংকট একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রূপান্তরের পিসিআর-ওয়াশ প্রকল্পের প্রতিনিধি ইমরান হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিডার মোঃ ফয়েজউদ্দীন আহম্মেদ এবং রূপান্তরের জলবায়ু প্রকল্পের পরিচালক মোঃ ফারুক আহম্মেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রংশু শেখর দাশ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরান হুসাইন, সমাজসেবা কর্মকর্তা, কাদাকাটি ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাহ, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল হুদা তুহিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইউপি সচিব, এনজিও কর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আশাশুনিতে পানি সংকট নিরসনে এমপি ও জনপ্রতিনিধিদের সঙ্গে অধিপরামর্শ সভা

আপডেট সময়: ০৮:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬