আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা স্থলবন্দর এলাকায় কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিকের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পার্কিং এলাকায় অস্থায়ী ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ভবনের নিচে সীমিত পরিসরে এ নামাজের স্থান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ভ্রাম্যমাণ নামাজের স্থানটির উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোমরা স্থলবন্দর শাখার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ। সংগঠন সূত্রে জানা যায়, ভোমরা স্থলবন্দর এলাকায় বিপুল সংখ্যক শ্রমিক কর্মরত থাকলেও নিকটবর্তী কোনো মসজিদ না থাকায় তারা দীর্ঘদিন ধরে নামাজ আদায়ে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। দূরের মসজিদে যেতে সময় লাগার কারণে অনেক শ্রমিক নিয়মিত নামাজ আদায় করতে পারতেন না।

শ্রমিকরা জানান, পার্কিং এলাকার মধ্যে এই ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু হওয়ায় এখন তারা কর্মস্থলের কাছেই সহজে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারছেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে। তবে শ্রমিকরা এ অস্থায়ী ব্যবস্থাকে স্বাগত জানালেও দ্রুত একটি স্থায়ী মসজিদ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, স্থায়ী মসজিদ নির্মিত হলে বন্দরের হাজারো শ্রমিক নিয়মিতভাবে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন সরদার, সহ-সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক আ. রাজ্জাক, জাহিদুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি

আপডেট সময়: ১১:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬