আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী সরকারি অফিস পরিদর্শন ও মতবিনিময়

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার দিনব্যাপী সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুবিধাসমূহ ঘুরে দেখেন।

তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসংক্রান্ত খোঁজখবর নেন। পাশাপাশি সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলামের সঙ্গে সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি সাব-রেজিস্ট্রার অফিস এবং উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া নাজিমগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা নাজিমগঞ্জ বাজার ও পশ্চিম কালিগঞ্জের মধ্যে একটি সেতু নির্মাণ, বাজারে সিসিটিভি স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, অফিস সেক্রেটারি আফতাব উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং উপজেলার ১২টি ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

কালিগঞ্জে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী সরকারি অফিস পরিদর্শন ও মতবিনিময়

আপডেট সময়: ১১:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬