আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন। তাই যাদের সম্পদে নিসাব পরিমাণ রয়েছে, তাদের প্রত্যেককে নিজ সম্পদের হিসাব থেকে যাকাত আদায় করতে হবে এবং তা যথাযথভাবে বণ্টন নিশ্চিত করতে হবে।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর শাখার উদ্যোগে আয়োজিত “সিয়াম ও যাকাত” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের কাছেই যাকাত আদায় ও বণ্টনের দায়িত্ব ন্যস্ত হবে এবং সরকারই সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থাপনা পরিচালনা করবে। তখন প্রকৃত পাওনাদাররা তাদের প্রাপ্য বুঝে পাবেন। তিনি রমজানের শুরুতেই ফরজ বিধান যাকাত ও ওশর আদায়ের মাধ্যমে সকলকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, যাকাত কোনো অনুগ্রহ নয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) যাকাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ধনীদের কাছ থেকে তা আদায় করে অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করতে হবে। বিত্তবানদের এই হক যথাযথভাবে আদায় করতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্তমানবতার অর্থনৈতিক মুক্তি নিহিত রয়েছে।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, যাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব-দুঃখীদের ন্যায্য অধিকার। পবিত্র কুরআনে সালাতের পাশাপাশি যাকাতের কথাও বারবার উল্লেখ করা হয়েছে। যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের জন্য যাকাত আদায় করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে সরকারি বা সাংগঠনিকভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে।

সদর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী এবং সদর জামায়াতের সাবেক আমীর মাওলানা শাহাদাৎ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

আপডেট সময়: ০৬:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬