গোলাম রব্বানী: পাটকেলঘাটাই মব সৃষ্টি করে দুই সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। গত (২১শে ফেব্রুয়ারি শনিবার) দুপুর ২টার সময় দৈনিক সোনালী কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ হাসান মনি ও দৈনিক সাতক্ষীরার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল ইসলাম পাটকেলঘাটার টাওয়ার রোডে সংবাদ সংগ্রহ করতে যান।
অভিযোগ ছিল সেখানে ভিপি সম্পত্তি ১/১ ক খতিয়ানের ১ শতক জমির উপর সরকারি নির্দেশনা অমান্য করে নতুন দোকান নির্মাণ কাজের অভিযোগ করেন স্থানীয় দোকানদাররা।
এমন সংবাদের ভিত্তিতে দুইজন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য ঘটনা স্থলে গেলে উক্ত জমি ক্রয়কারি নিরঞ্জন দাস সাংবাদিক বুঝে, তাকে তার জমির কাগজপত্র দেখানোর কথা বলে পার্শ্ববর্তী রাখি বস্ত্রালয়ে তার নিজস্ব দোকানে ডেকে নিয়ে যায়।
পরবর্তী কিছুক্ষণের মধ্যে ফোন করে আশেপাশের লোকজন জড়ো করে এবং প্রথমেই গায়ে হাত দিয়ে মব সৃষ্টি করেন পার্শ্ববর্তী বি, সি, আইসি, সারের ডিলার জামাল উদ্দিন, নিরঞ্জন, উজ্জ্বলসহ অনেকেই তাদেরকে শারীরিকভাবে মেরে রক্তাক্ত করে এক পর্যায়ে তাদের অবস্থা আসংখ্যা জনক হলে দাই এড়ানোর জন্য তাদের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
উক্ত মামলায় পূর্ব শত্রুতার জেরে আরো দুইজন সাংবাদিককে একই মামলায় অন্তর্ভুক্ত করেন, তারা হলেন আলমগীর হোসেন দৈনিক প্রতিদিনের কথা এবং গোলাম রব্বানী দৈনিক সংবাদ সংযোগের তালা উপজেলা প্রতিনিধি। এ বিষয়ে জানার জন্য সরুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী তারক মন্ডলকে একাধিকবার মুঠোফোনে ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করে নাই।
এই মামলার বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান যে, ঘটনা স্থলে দুইজন সাংবাদিককে আহত অবস্থায় পেলেও বাদী আরো দুইজনের নাম উল্লেখ করে চারজনের নামে মামলা দায়ের করেন, মামলা নম্বর ৬/১৮ ।
রিপোর্টার 













