আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজী গ্রেপ্তার, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকা থেকে ১৯ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজীকে (৪৫) নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো র‍্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রেজাউল গাজী কালীগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে। তিনি সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত এবং একাধিক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, আসামির পিসি-প্রি (পূর্ব অপরাধের তথ্য) বিশ্লেষণে দেখা গেছে, তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যা চেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, রূপার চুড়ি ও ব্রেসলেট, ৫টি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ মালদ্বীপের রুপি এবং ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাস, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

দেবহাটায় তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজী গ্রেপ্তার, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

আপডেট সময়: ১১:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬