আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রমজান উপলক্ষে সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনভর সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন ও নাফিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার প্রধান প্রধান বাজারে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, শাক-সবজি ও ফলের দোকানে তদারকি করা হয়। বিশেষ করে ইফতারের প্রয়োজনীয় পণ্য খেজুর ও কলার বাজারে নজরদারি জোরদার করা হয়।

অভিযান চলাকালে কিছু দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া পাইকারি ও খুচরা মূল্যের ব্যবধানে অসংগতি লক্ষ্য করা হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুটি মামলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন বলেন, “রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হচ্ছে।” তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশের সদস্য ও বাজার সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

রমজান উপলক্ষে সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময়: ১০:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬