আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় অক্সিজেন সংকটে মৎস্য ঘেরে মাছ নিধন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের শাহজানপুর ভাতশালা এলাকায় অক্সিজেন সংকটে একটি মৎস্য ঘেরে বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ঘটনায় ঘেরজুড়ে ছোট-বড় বিভিন্ন প্রজাতির সাদা মাছ নিধন হতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইছামতী সীমান্তগামী সড়কের পাশে অবস্থিত একটি মৎস্য ঘেরে হঠাৎ অক্সিজেনের মাত্রা কমে গেলে মাছ মারা যেতে শুরু করে। মৃত মাছগুলো পানির ওপর ভেসে উঠলেও ঘেরের চারপাশে বড় ধরনের জাল দিয়ে ঘেরা থাকায় স্থানীয় কেউ তা অপসারণ বা সরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

এদিকে দীর্ঘ সময় ধরে মৃত মাছ অপসারণ না করায় ঘের ও আশপাশ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ঘেরটি নিয়মিত পরিষ্কার ও যথাযথ ব্যবস্থাপনা না করায় পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে, যার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে। দ্রুত মৃত মাছ অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য ঘেরের মালিক বা উপজেলা মৎস্য বিভাগের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

দেবহাটায় অক্সিজেন সংকটে মৎস্য ঘেরে মাছ নিধন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময়: ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬