আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রাণসায়ের খাল পুনঃদখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন” শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা খাল রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচির আয়োজন করে প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এক সময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দখলদারিত্ব ও অবৈধ ভরাটের কারণে খালটি মৃতপ্রায় হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে পুনরুদ্ধার উদ্যোগের ফলে খালটি আবার প্রাণ ফিরে পেতে শুরু করলেও নতুন করে দখল ও ভরাটের অপচেষ্টা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি পল্টু বাসারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, পরিবেশ সংগঠন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান, রয়হান পারভেজ, প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মণ্ডল ও সদস্য ইফতি জামিল প্রমুখ।

বক্তারা বলেন, একটি খাল শুধু পানি প্রবাহের মাধ্যম নয়, এটি পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম উপাদান। প্রাণসায়ের খাল ভরাট হলে শহরে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি বাড়বে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা অবিলম্বে খাল ভরাটের (অবৈধ) কার্যক্রম বন্ধ, দখল উচ্ছেদ এবং স্থায়ীভাবে খাল সংরক্ষণে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রাণসায়ের খাল রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা খাল রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

প্রাণসায়ের খাল পুনঃদখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আপডেট সময়: ১০:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬