দেবহাটা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পারুলিয়া বাজার এলাকায় এ স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, আব্দুর গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহারাব হোসেন, সেক্রেটারি রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারি আফসার আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারি এনামুল কবির বকুল, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাজ্জাক এবং পারুলিয়া সেড মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আব্দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস রহমত, বরকত ও নাজাতের মাস। এ মাসে আল্লাহ তায়ালা বিশ্ব মানবতার হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। তাই রমজানের মর্যাদা রক্ষায় সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং বেশি বেশি কুরআন তিলাওয়াত ও অনুধাবনের আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সমাজে ধর্মীয় পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি নতুন সরকারের প্রতি রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে সিয়াম সাধনা পালন করতে পারেন।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
রিপোর্টার 













