আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পারুলিয়ার কোমরপুরে ড্রামট্রাকে মাটি পরিবহনে সড়কে দুর্ভোগ, দুর্ঘটনার শঙ্কা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলাপারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামে ড্রামট্রাকযোগে মাটি পরিবহনের ফলে সড়কে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। নরম মাটি রাস্তায় পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খাল-বিল থেকে বেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি খনন করে ভাড়াটিয়া ড্রামট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরিবহনের সময় ট্রাক থেকে নরম মাটি রাস্তায় পড়ে যাচ্ছে। এতে গ্রাম্য সড়কে পিচ্ছিল অবস্থা তৈরি হয়েছে।

বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য গতিবেগ বাড়ালেই স্লিপ করে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিভিন্ন মোড় ও বাঁকানো স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলাচল করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, কোমরপুর এলাকার সড়কের একাধিক স্থানে মাটির স্তূপ জমে রয়েছে। বৃষ্টিপাত বা শিশিরে তা আরও পিচ্ছিল হয়ে পড়ছে। স্থানীয়দের ভাষ্য, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, খাল-বিল থেকে মাটি উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে নিয়মকানুন মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা এবং সড়কে পড়ে থাকা মাটি দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

পারুলিয়ার কোমরপুরে ড্রামট্রাকে মাটি পরিবহনে সড়কে দুর্ভোগ, দুর্ঘটনার শঙ্কা

আপডেট সময়: ০৯:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬