আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনির ফকরাবাদে মাদকের টাকা না দেওয়ায় ছেলের হাতে মা গুরুতর আহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামে মাদকের টাকা দিতে অস্বীকার করায় মাদকাসক্ত ছেলের মারধরে মা গুরুতর আহত হয়েছেন। আহত মোছাঃ ফজিলা বেগম (৫৩)কে আশঙ্কাজনক অবস্থায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে। আহত ফজিলা বেগমের স্বামী রফিকুল বিশ্বাস (আঙ্গুর)। অভিযুক্ত ছেলে মোঃ রমজান বিশ্বাস (২৮)।

লিখিত অভিযোগে জানা গেছে, রমজান বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন রাতে সে মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রমজান ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। মা বাধা দিতে গেলে সে কোদালের আঘাত ও এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর জখম করে। এতে তার একটি পা ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মায়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে রমজান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত ফজিলা বেগমকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহতের মা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, রমজান স্থানীয় মাদকসেবীদের সঙ্গে মিশে নিয়মিত নেশা করে এবং মোবাইলে অনলাইনে জুয়ায় আসক্ত। টাকার জন্য সে প্রায়ই পিতা-মাতার ওপর চাপ সৃষ্টি করত। টাকা দিতে অস্বীকার করলে এর আগেও কয়েকবার মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আশাশুনির ফকরাবাদে মাদকের টাকা না দেওয়ায় ছেলের হাতে মা গুরুতর আহত

আপডেট সময়: ০৯:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬