সাতক্ষীরা প্রতিনিধি: মোসলেমা আদর্শ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য ও প্রতিভা প্রদর্শন করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিষ্ঠানের পরিচালক খোরশেদ আলম অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম বকুল, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন-এর সাবেক চেয়ারম্যান আল মামুন ও বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান, আলফা সফটওয়্যার কোম্পানি-এর প্রতিনিধি আমজাদ হোসেন, সাবেক কমিশনার ফখরুল ইসলাম লাভলু এবং শহর নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রিপোর্টার 













