আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পারিশামারী নয়াবাদ ফটিকখালী ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা, অধ্যবসায় ও নৈতিকতা নিয়ে এগিয়ে গেলে সফলতা নিশ্চিত।”

বিশেষ অতিথি ছিলেন খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বুরহানউদ্দিন বুলু, প্রীতিশ রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বছর বিদ্যালয় থেকে ৩৮ জন শিক্ষার্থী বিদায় নেন। তাদের ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আবেগঘন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অনুরোধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা ও খুলনা থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। স্থানীয়রা জানান, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহিত হয় এবং বিদ্যালয়ের প্রতি তাদের স্মৃতি আরও উজ্জ্বল হয়ে ওঠে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আপডেট সময়: ০৮:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬