আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, জিএম আমিনুর ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট ৩৭টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ২৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া যারা বিজয়ী হতে পারেনি তাদেরও শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- ৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস:














