সাতক্ষীরার ইটাগাছায় ব্যাটারিচালিত মোটরসাইকেলের নতুন শোরুম ‘ইকো হ্যাভেন’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ উদ্যোক্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শোরুমের স্বত্বাধিকারী শেখ তৌফিক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির গ্রুপের ম্যানেজার মো. ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মমিনুর রহমান, ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আহমেদ এবং ইউনিয়ন ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. ফিরোজ হায়দার। অতিথিরা বলেন, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যাটারিচালিত মোটরসাইকেল ভবিষ্যতের টেকসই পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। তারা ইকো হ্যাভেনের এ উদ্যোগকে সময়োপযোগী ও সম্ভাবনাময় উল্লেখ করে প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। সভাপতির বক্তব্যে শেখ তৌফিক আজাদ বলেন, “পরিবেশ রক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর সাশ্রয়ী যানবাহন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
সাতক্ষীরায় মানসম্মত ব্যাটারিচালিত মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে চাই।” তিনি জানান, গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা, সহজ কিস্তি সুবিধা এবং মানসম্মত সার্ভিস নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান হোসেন, সাকিব জামান ও ইয়াসিন আরাফাতসহ স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রিয়াজুল ইসলাম। উদ্বোধন শেষে অতিথিরা শোরুম পরিদর্শন করেন এবং ব্যাটারিচালিত মোটরসাইকেলের বিভিন্ন মডেল ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ শোরুম সাতক্ষীরায় পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার 













