আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৬ লক্ষাধিক টাকা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি ব্রিজের দক্ষিণ পাশে বাসস্ট্যান্ড এলাকায় মুদি ও চা-পান ব্যবসায়ী মুজিবুর রহমানের ‘মুকুল স্টোর’-এ প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বকুল মোড়ল, রাজু আহমেদ ও রজব আলীর দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১২ জন ফায়ার ফাইটারের একটি দল প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই মুকুল স্টোর সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, মুকুল স্টোরে প্রায় সাড়ে ৩ লাখ টাকা, বকুল মোড়লের ১ লাখ টাকা, রাজু আহমেদের ১ লাখ ২০ হাজার টাকা এবং রজব আলীর প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মিজানুর রহমান জানান, “আমাদের ১২ সদস্যের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হয়নি, তবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আশাশুনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৬ লক্ষাধিক টাকা

আপডেট সময়: ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬