আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে বিএনপির আলোচনা সভায় ঐক্যের আহ্বান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলায় নির্বাচনী পরবর্তী কার্যক্রম মূল্যায়ন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বর্ধিত আলোচনা সভা আয়োজন করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

সভায় বক্তারা নির্বাচনের বিভিন্ন দিক পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত প্রদান করেন। তারা বলেছেন, দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর নীতি ও আদর্শে কোনো আপস হবে না এবং যারা দলের সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছেন, তাদের জন্য দলে কোনো স্থান নেই। কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার কথাও বলা হয়েছে।

নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন, সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন এবং নিষ্ক্রিয়দের চিহ্নিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা পারস্পরিক সমন্বয়, ত্যাগ ও ঐক্যের ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

কালিগঞ্জে বিএনপির আলোচনা সভায় ঐক্যের আহ্বান

আপডেট সময়: ০৮:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬