আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জামায়াত নেত্রী আছমত আরার জানাজা ও দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ইউনিয়নের মহিলা রুকন মরহুমা আছমত আরা (৫৫)-এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার কামারবায়সা গ্রামে মরহুমার নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসা–এর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ এবং ইমামতি করেন মরহুমার ভাই জামায়াত নেতা মাওলানা নুরুজ্জামান। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, আছমত আরা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা রমজান আলী, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আইয়ুব হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা নাজমুল হুদা ও সেক্রেটারি মাওলানা ওসমান গণীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় জামায়াত নেত্রী আছমত আরার জানাজা ও দাফন সম্পন্ন

আপডেট সময়: ১১:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬