আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মৌতলায় কাজী আলাউদ্দীনের উদ্যোগে ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন–এর উদ্যোগে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৫ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে বলে জানা গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাজী আলাউদ্দীনের কনিষ্ঠ পুত্র কাজী আসিফুর রহমান। পরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মৌতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা এলাকা, কাজীপাড়া গুচ্ছগ্রাম, ৪ নম্বর ওয়ার্ডের চাতরা এবং কুশুলিয়া কাজীপাড়া এতিমখানাসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, “কম্বল বিতরণের কর্মসূচি আগেই গ্রহণ করা হয়েছিল, তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় নির্বাচন শেষে এটি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে ৫ হাজার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।” স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

মৌতলায় কাজী আলাউদ্দীনের উদ্যোগে ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময়: ১১:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬