আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে পৌঁছেছে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আশাশুনি উপজেলায় প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে সরঞ্জাম হস্তান্তরের ব্যবস্থা করেন। সাতক্ষীরা-৩ আসনের আশাশুনি অংশে মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৯১৩ জন। এখানে ৮৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৯টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে গেছেন। নিরাপত্তার জন্য প্রতি কেন্দ্রে ২ জন পুলিশ, ১৩ জন আনসার ও ১ জন গ্রাম পুলিশ দায়িত্বে থাকবেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান জানান, উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২টি মোবাইল টিম, সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও র‌্যাব-৬–এর একটি দল দায়িত্ব পালন করছে। এছাড়া একজন সিভিল জজের নেতৃত্বে ইলেক্টোরাল ইনকোয়ারি ও অ্যাডজুডিকেশন টিম কাজ করছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আশাশুনিতে নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে পৌঁছেছে

আপডেট সময়: ১০:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬