আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নির্বাচনের আগের দিন ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ভোমরা: জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে ভোমরা স্থলবন্দর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে মানবিক বিবেচনায় এক বাংলাদেশি নাগরিককে ভারতের ঘোজাডাঙ্গায় থাকা তাঁর নানির মরদেহ ‘জিরো লাইনে’ থেকে শেষবার দেখার সুযোগ করে দেওয়া হয়। সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের বাসিন্দা সাব্বির হোসেন রানার নানি ভারতের ঘোজাডাঙ্গায় বসবাস করতেন। তিনি মারা গেলে শেষবারের মতো মুখ দেখার ইচ্ছা জানিয়ে সাব্বির ভোমরা বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেন। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে এই ব্যবস্থা করা হয়। এ সময় আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএসএফ সদস্যদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, বাংলাদেশের নির্বাচন তাদের দায়িত্বে কোনো বাড়তি প্রভাব ফেলছে না। সীমান্তবর্তী বহু পরিবারের আত্মীয়তা কাঁটাতারের দুই পাশে ছড়িয়ে আছে। বিশেষ পরিস্থিতিতে- যেমন আত্মীয়ের মৃত্যু বা ধর্মীয় উৎসবের সময়-বিজিবি ও বিএসএফ পারস্পরিক সমন্বয়ে ‘জিরো লাইন’ বা বিওপি পর্যায়ে স্বল্প সময়ের জন্য মুখোমুখি সাক্ষাতের সুযোগ করে দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। দুই বাহিনীর সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের নিয়মিত বৈঠকে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এ ধরনের মানবিক বিষয়ও গুরুত্ব পায়। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে। উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটারের বেশি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় সীমান্তবাসীর মানবিক প্রয়োজন মেটাতে ভূমিকা রাখছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

নির্বাচনের আগের দিন ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

আপডেট সময়: ১০:২০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬