আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি ভারতীয় রাসায়নিকসহ আটক-১

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ভোমরা, ঘোনা, মাদরা ও কালিয়ানী বিওপি এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় রাসায়নিক উপাদান, মোটরসাইকেল, মোবাইল, শাড়ি ও ঔষধসহ এক আসামীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির অভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এমএস মজুমদার ট্রেডার্স পার্শ্বে সাতক্ষীরা হাইওয়ে থেকে ১১ লাখ ৩০ হাজার টাকার ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপাদানসহ মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়। ঘোনা বিওপির অভিযানে দাঁতভাঙ্গা থেকে ৭০ হাজার টাকার শাড়ি, কালিয়ানী বিওপির অভিযানে ছয়ঘরিয়া খৈলতলা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ এবং মাদরা বিওপির অভিযানে চান্দা মাঠ থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়। মোট আটক মালামালের মূল্য ১২ লাখ ৭০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসছিল। এই চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়াসহ রাজস্ব আয়েও প্রভাব পড়ছে।
বিজিবি টহলদল উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করছে। স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান দেশের শিল্প ও রাজস্ব রক্ষায় গুরুত্বপূর্ণ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি ভারতীয় রাসায়নিকসহ আটক-১

আপডেট সময়: ১০:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬