আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরাa: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন তলুইগাছা, কুশখালি, মাদরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৩৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার বলদঘাটা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। তলুইগাছা বিওপির টহলদল সীমান্ত পিলার ১২/৫-এস থেকে ৪০০ গজ ভেতরে কামারবাড়ি এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি উদ্ধার করে। কুশখালি বিওপির দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে ৩০০ গজ অভ্যন্তরে শ্মশানঘাট এলাকা থেকে একই মূল্যের শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস–এর ‘৫ আরবি’ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে কাকডাঙ্গা মাঠ এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। এ ছাড়া মাদরা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

সব মিলিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। বিজিবি জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের ক্ষতি করার পাশাপাশি রাষ্ট্রকে রাজস্ব থেকে বঞ্চিত করে। উদ্ধার করা পণ্য সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিত চলছে এবং এ অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময়: ০৯:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬