আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিএনপির জনসভা: ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের উন্নয়ন প্রতিশ্রুতি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে সমর্থন জানিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সভা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, এলাকায় কাঁচা রাস্তা থাকবে না, নাগরিক সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সবার ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখার কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আলীম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান প্রমুখ। জনসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি ও হাবিবুর রহমান হাবিব।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় বিএনপির জনসভা: ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের উন্নয়ন প্রতিশ্রুতি

আপডেট সময়: ০৭:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬