আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী হাবিবের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

পাটকেলঘাটা ফুটবল মাঠে বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা–কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “মানুষ এখন উন্নয়ন চায়। তালা-কলারোয়ার উন্নয়ন চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। নির্বাচিত হলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “আগামী দিনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব।”

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, জেলা কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন, গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, খেশরা ইউনিয়নের এস এম লেয়াকত হোসেন, ব্যবসায়ী কেশব সাধুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী হাবিবের

আপডেট সময়: ০৭:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬