সাতক্ষীরা প্রতিনিধি: বরেণ্য সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আবু আফ্ফান রোজবাবু’র জন্মদিন ৭ ফেব্রুয়ারি শহরে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে। শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সাতক্ষীরার স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিভাবান শিল্পীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আলোকোজ্জ্বল করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ট সংগীতশিল্পী মনজুরুল হক, আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান ছট্টু, নাট্যজন কবি শেখ মুশফিক রহমান মিলটন, সংগীতশিল্পী নাজমুল, কবি ম. জামান, সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. প্রতাপ, শিশু শিল্পী সমৃদ্ধ, সংগীতশিল্পী তৌফিক ওমর, শাহিন সবুজ, আসাদ, তালেব, রাহাত খান বাপ্পা, অর্পা চক্রবর্তী, চৈতালী মুখার্জি, শিরিনা, কামরুল ইসলাম, রবিউল গাজী, মনিরুজ্জামান মুন্না, শাওন, সুমন মুখার্জি ও ফারুক সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে অতিথিরা রোজবাবুর সংগীত জীবনের অবদান ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং তার দীর্ঘ ও সাফল্যময় ভবিষ্যতের জন্য দোয়া ও শুভেচ্ছা জানান। এদিকে দেশ-বিদেশ থেকে রবি চৌধুরী, আদনান বাবু, শাহানাজ স্বীকৃতি, লাবনী, বন্যা, অনামিকা তালুকদার, শিমুল খানসহ অসংখ্য ভক্ত মোবাইল, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রোজবাবু’র জন্মদিন উদযাপন শুধু তার সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি নয়, এটি সাতক্ষীরার সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবেও স্থান করে নিয়েছে।
রিপোর্টার 













